ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • ‌‍'প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে'

     ‌‍'প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আমরা বেকার সমস্যা সমাধানে উদ্যোক্তা তৈরি করতে চাই। সরকারের পক্ষ থেকে পুকুর খনন, পোনা প্রদান এবং প্রনোদনা দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে।

    বুধবার সকালে পিরোজপুরের নাজিরপুর স্টেডিয়ামে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠনের উদ্বোধন করার সময় এসব বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাত হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। অনুষ্ঠানে বিভিন্ন খামারীদেও ৪০টি স্টল প্রাণিসম্পদ প্রদর্শনী করা হয়।

    এ সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত খামারীদের গো খাদ্য ও ভিটামিন প্রদান করা হয়। এরপর দুপুর ১২টায় উপজেলা চত্ত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। 

    এরপরে নাজিরপুর উপজেলা পরিষদের আয়োজনে প্রাকৃতিক দূযোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরন, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য নির্মিত ঘর হস্তান্তর করেন মন্ত্রী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ