ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঘূর্ণিঝড় ‘আকভান’: উপকূলে আছড়ে পড়তে পারে ১৪৫ কিমি বেগে! বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ফুলেল শুভেচ্ছা ওমরা পালনে সৌদিতে বিসিসি প্রশাসকের একান্ত সচিব  বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা  পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি রুমি ও সম্পাদক রিমু  ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়া হায়দার ও এমপি ইলেন ভূট্টো ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন
  • বর্তমান সরকার শিক্ষাবান্ধব: আমু

    বর্তমান সরকার শিক্ষাবান্ধব: আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্তমান সরকার শিক্ষাবান্ধব উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপলব্ধি করেছিলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই তিনি দেশে সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করার মধ্যদিয়ে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছিলেন। যার সুফল আজও জাতি ভোগ করছে।

    সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীন ছাত্রীদের বরণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    কলেজ অধ্যক্ষ অধ্যাপক হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল , জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌরমেয়র লিয়াকত আলী তালুকদার, সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ