ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঘূর্ণিঝড় ‘আকভান’: উপকূলে আছড়ে পড়তে পারে ১৪৫ কিমি বেগে! বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ফুলেল শুভেচ্ছা ওমরা পালনে সৌদিতে বিসিসি প্রশাসকের একান্ত সচিব  বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা  পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি রুমি ও সম্পাদক রিমু  ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়া হায়দার ও এমপি ইলেন ভূট্টো ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন
  • ঝালকাঠিতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

    ঝালকাঠিতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে স্বজন সমাবেশ ও জেলা প্রতিনিধির উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা হয় বুধবার সকাল ১১ টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম । স্বজন সমাবেশের সভাপতি মো. উজ্জল রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর প্যানেল মেয়র তরুন কুমার কর্মকার, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, এনডিসি অং ছিং মারমা, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন আনু,  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার, প্রথমআলো জেলা প্রতিনিধি অ্যাড. মাহমুদুর রহমান পারভেজ । 

    উপস্থিত ছিলেন  জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, সাবেক সভাপতি মু. আব্দুর রশিদ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়। 

    প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম বলেন, উপমহাদেশে বৃটশ বিরোধী আন্দোলনের সময় যুগান্তর নামে একটি রাজনৈতিক দল ছিল। সেই দলের মুখপত্র হিসেবে যুগান্তর স্বাধীনতাকামী মানুষের পক্ষে কথা বলতো। আজ স্বাধীন বাংলাদেশে ২০০০ সালে যুগান্তর নামে একটি পত্রিকা প্রকাশ হওয়া শুরু করে। আমরা আশা করি বৃটিশ বিরোধী আন্দোলনের মত যুগান্তর এদেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে তাদের লেখনি অব্যহত রাখবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ