ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার খিলগাঁওয়ে দীপু হত্যা মামলার পলাতক আসামি ফজলে রাব্বি হিজলায় গ্রেফতার জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব: নৌ প্রতিমন্ত্রী  বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি বরিশাল বিভাগে ৩০০ কিলোমিটারজুড়ে নদীভাঙন বরিশালে ডেঙ্গুর প্রকোপ নিয়ে শঙ্কা, বাড়তে পারে সংক্রমণ বরিশালে স্টেডিয়াম কলোনির নারীদের ভাগ্য বদলে দিল পাঁচ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার ঝালকাঠির নেছারাবাদে দেশ, জাতি ও উম্মাহর ঐক্য শান্তি ও কল্যাণ কামনা করে শেষ হলো বার্ষিক মাহফিল ঘূর্ণিঝড়ে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে অস্থিরতা
  • দেশের প্রথম স্মার্ট সমুদ্র বন্দরের সুবিধা নেওয়ার আহ্বান কর্তৃপক্ষের

    দেশের প্রথম স্মার্ট সমুদ্র বন্দরের সুবিধা নেওয়ার আহ্বান কর্তৃপক্ষের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের প্রথম স্মার্ট সমুদ্র বন্দরকে ব্যবহার করে তার সুযোগ-সুবিধা নেওয়ার আহ্বান জানিয়েছেন পায়রা বন্দর কর্তৃপক্ষ।

    রোববার (২৬ ফেব্রুয়ারি) পায়রা বন্দরের অপারেশনের কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় বন্দর কর্তৃপক্ষ এ আহ্বান জানান।

    রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এম সোহায়েল।

    বন্দরের সুযোগ সুবিধা নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন পায়রা বন্দর কর্তৃপক্ষ সদস্য ক্যাপ্টেন জাহিদ হোসেন।

    বক্তারা বলেন, পায়রা বন্দর থেকে একই সঙ্গে সড়ক ও রেলপথে দেশের বিভিন্ন প্রান্তে মালামাল কম খরচে পৌঁছানো সম্ভব। এ বন্দরে নির্বিঘ্নে ব্যবহার করে যানজট মুক্ত সেবা পাওয়া সম্ভব। এর ফলে একদিকে ব্যবসায়ীরা লাভবান হতে পারবেন অন্যদিকে দেশের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নতি হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ