ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
  • সিএমএসএমই ঋণ লক্ষ্যমাত্রার হিসাবে পরিবর্তন

    সিএমএসএমই ঋণ লক্ষ্যমাত্রার হিসাবে পরিবর্তন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিএমএসএমই খাতে ঋণ বিতরণের বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ পদ্ধতিতে সামান্য পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।আগামী বছর থেকে একটি ব্যাংকের মোট ঋণের ২৫ শতাংশ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে বিতরণ করতে হবে।

    আগের নির্দেশনায় নিট ঋণের ২৫ শতাংশ বিতরণের কথা বলা হয়। গতকাল এ-সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রতিবেদনের সঙ্গে সামঞ্জস্যতা আনতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। কে ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, হিসাবায়ন পদ্ধতিতে পরিবর্তনে ঋণ বিতরণের পরিমাণে তেমন কোনো হেরফের হবে না।

    সার্কুলারে বলা হয়, ২০২৪ সালে মোট ঋণ ও অগ্রিমের ২৫ শতাংশের মধ্যে ৫০ শতাংশ দিতে হবে কুটির, মাইক্রো ও ক্ষুদ্র খাতে। নারী উদ্যোগে দিতে হবে অন্তত ১৫ শতাংশ। আর সিএমএসএমইর উৎপাদনশীল শিল্পে অন্তত ৪০ শতাংশ, সেবায় ২৫ শতাংশ, বাকি ৩৫ শতাংশ ব্যবসা উপখাতে বিতরণ করতে হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ