ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ধর্মের সঙ্গেই ন্যায়ের সম্পর্ক: নেছারাবাদী হুজুর  

    ধর্মের সঙ্গেই ন্যায়ের সম্পর্ক: নেছারাবাদী হুজুর  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো মাদরাসা শিক্ষক-কর্মচারীদের অরাজনৈতিক পেশাজীবী সংগঠন ‘বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন’ এর ঝালকাঠি জেলাসম্মেলন। সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা মুফতী গাজী মুহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে ঝালকাঠি এন এস কামিল মাদরাসায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী। 

    সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর ও জেলাসমূহের সভাপতি ও সেক্রেটারী এবং স্বাগতিক ঝালকাঠির ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদরাসাসমূহের প্রধানগণ এবং শিক্ষকমণ্ডলীসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। মুশুরিখোলা, বাহাদুরপুর, চরমোনাই, মোকামিয়া, হদুয়া, চলাভাঙ্গা ও নাঙ্গুলী প্রভৃতি দরবার ও ছেলছেলার পীর ছাহেবান ও তাদের প্রতিনিধিবৃন্দও অংশ নেন এ সম্মেলনে। অনুষ্ঠানে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর বর্তমান পরিস্থিতি তুলে ধরে শুভেচ্ছা-বক্তব্য পেশ করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সহসভাপতি, বরেণ্য ইসলামী চিন্তাবিদ, আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর। 

    তিনি বলেন, ‘ধর্মের সঙ্গেই ন্যায়ের সম্পর্ক। ইসলামী অনুশাসনের সঙ্গেই নীতিনৈতিকতা ও আদর্শের সম্পর্ক। এই ধর্মীয় নীতিনৈতিকতা ও আদর্শের উচ্ছেদই হচ্ছে নাস্তিক্যবাদীদের প্রধান কর্ম। বিশ্বের যেসব অঞ্চল থেকে ইসলাম ও মুসলমানদের নাম নিশানা মুছে ফেলা হয়েছে, মাদরাসা-মসজিদ-খানকা গুড়িয়ে দেয়া হয়েছে কিংবা মসজিদ মাদরাসা বহাল তবীয়তে এখনও থাকলেও আজান নেই, নামাজ নেই, দ্বীনি শিক্ষা নেই ইতিহাস বলছে, এর একমাত্র কারণ হচ্ছে নাস্তিক্যবাদ।’ 

    নেছারাবাদী হুজুর বলেন, ‘তৌহীদের দ্বীপ বাংলাদেশ থেকেও নাস্তিক্যবাদীরা ইসলামের নাম নিশানা মুছে ফেলার সকল আয়োজন ইতোমধ্যে সম্পন্ন করে ফেলেছে। যার সর্বশেষ সংস্করণ হচ্ছে পাঠ্যপুস্তকের পাতায় পাতায় নির্বিচার নাস্তিক্যবাদের তালীম। অবহেলা অসতর্কতা ও অপরিণামদর্শিতা আলেম সমাজকে এতটাই নিচে নামিয়ে দিয়েছে যে, রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে নাস্তিক্যবাদীরাই মুখ্য হয়ে উঠেছে আর বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্মের ফাঁদে পড়ে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস  হারাচ্ছে আপামর মুসলমান।’ 

    প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ইতিহাস, আওলিয়ায়ে কেরামের পৃষ্ঠপোষকতা, মাদরাসা শিক্ষার অগ্রগতি ও আধুনিকায়নে এই সংগঠনের ত্যাগ, শ্রম ও গুরুত্বের কথা আলোচনা প্রসঙ্গে দেশের শিক্ষাঙ্গনসহ নানান স্তরে নৈরাজ্য, অন্যায় অপরাধ ও বর্তমান শিক্ষাব্যবস্থার দুর্গতি উল্লেখ করে বলেন, ‘সুনাগরিক তৈরির জন্যই ইবতেদায়ী স্তর থেকে মাদরাসা-শিক্ষাব্যবস্থা চালু করা হয়েছে। কলঙ্কমুক্ত দেশ গড়তে ও বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। অতএব, সর্বপ্রকার অন্যায়-অধর্ম ও দেশ-বিরোধী অপতৎপরতা রুখে দিতে সম্মিলিতভাবে মাদরাসা-শিক্ষার ঐতিহ্য রক্ষা করতে হবে।’ মহাসচিব তার বক্তব্য শেষে ঝালকাঠি জেলা জমিয়াতুল মোদার্রেছীনের নতুন কমিটি ঘোষণা করেন। 

    সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা সেক্রেটারী মাওলানা মো. মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন-জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যক্ষ মাও. সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বরগুনা জেলাসভাপতি অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান ফেরদাউস, বরিশাল মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুর রব, মাদারীপুর জেলাসভাপতি অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম, যশোর জেলাসভাপতি উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, খুলনা জেলাসভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, ভোলা জেলাসেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম, শরীয়তপুর জেলাসভাপতি অধ্যক্ষ মাওলানা তাসলীম উদ্দীন, ঢাকা মুশুরীখোলা দরবারের প্রতিনিধি অধ্যক্ষ কাজী আবু জাফর মুহা. হেলাল উদ্দীন, গাজীপুর মুর্শিদনগর দরবারের পীর মাওলানা আব্দুল হাকীম জিহাদী প্রমুখ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ