ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সাকিব-কাণ্ড: যা বলছে বিশ্ব গণমাধ্যম

    সাকিব-কাণ্ড: যা বলছে বিশ্ব গণমাধ্যম
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারও বিতর্কে সাকিব আল হাসান। চলতি ডিপিএলে শুক্রবার দুই চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের মধ্যে ঘটেছে অবিশ্বাস্য এক ঘটনা। মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে লাথি দিয়ে স্টাম্প ভেঙেছেন। আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ ও আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে ঝগড়ায় জড়িয়েছেন।

    এ ঘটনার পর অ-খেলোয়াড়সুলভ অসদাচরণের জন্য ক্ষমাও চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সাকিবের এসব ঘটনা উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও।

    জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো শিরোনাম করেছে, ‘ডিপিএলে রাগে এক ম্যাচে দুইবার স্টাম্প ভাঙলেন সাকিব আল হাসান।’

    ভারতের আনন্দবাজার শিরোনাম করেছে- ‘ফের বিতর্কে শাকিব, লাথি মেরে স্টাম্প ভাঙলেন, বিপক্ষ প্রশিক্ষকের সঙ্গে ঝামেলায় জড়ালেন।’

    ক্রিকেট অস্ট্রেলিয়া ডটকম একটি ভিডিও আপলোড করেছে। ক্যাপশনে লিখেছে, ‘ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে দুইবার মেজাজ হারালেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব, রাগ ঝাড়লেন স্টাম্পের ওপর।’

    খালিজ টাইম প্রকাশ করেছে সাকিবের ক্ষমা চাওয়ার সংবাদ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ