ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী
  • আমতলী বুড়িশ্বর নদীতে গোসলে যাওয়াই কাল হলো জাহিদের

    আমতলী বুড়িশ্বর নদীতে গোসলে যাওয়াই কাল হলো জাহিদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলায় বুড়িশ্বর নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে জাহিদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

    শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার লঞ্চঘাট কাঠপট্টি এলাকায় বুড়িশ্বর নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

    নিহত জাহিদ আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জুয়েল মিয়ার ছেলে। জাহিদের বাবা জুয়েল পেশায় একজন ভ্যানচালক।

    নিহত জাহিদের বাবা জুয়েল ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শুক্রবার দুপুরে জাহিদ প্রতিবেশী কিশোরদের সঙ্গে নদীতে গোসল করতে যায়। সেখানে অনেকক্ষন তারা জাহিদকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে না পেয়ে তাৎক্ষণিকভাবে থানা ও আমতলী ফায়ার সার্ভিস স্টেশন ইউনিটকে খবর দেওয়া হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের নিয়ে তল্লাশি করেও তার সন্ধান না পাওয়ায় রাতে পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়া হয়। এরপর পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২ ঘণ্টা তল্লাশি চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে জাহিদের মরদেহ উদ্বার করেন।

    আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শাহাদাত হোসেন জানান, পটুয়াখালী স্টেশনের ডুবুরি দল নদী থেকে মরদেহ উদ্ধার করেছে। পরে ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ