ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী
  • বাস মালিক সমিতির অত্যাচারে

    গলায় জুতার মালা দিয়ে ইজিবাইক চালকের প্রতিবাদ

    গলায় জুতার মালা দিয়ে ইজিবাইক চালকের প্রতিবাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা জেলার সদর উপজেলায় জুতোর মালা গলায় সড়কে ঘুরছেন এক ইজিবাইক চালক। সোমবার (৩ মার্চ) দুপুরে শহরের বিভিন্ন সড়কে এভাবে তাকে ঘুরতে দেখা যায়। বাস মালিক সমিতির অত্যাচারের প্রতিবাদে এমনটা করেছেন বলে জানান তিনি।

    ওই ইজিবাইক চালকের নাম মো. নাসির (৩৫)। তিনি সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল এলাকার আলিশ্যার মোর গ্রামে বাসিন্দা। 

    খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা সদর টু নিশান বাড়িয়া সড়কে বিকেল ৩টার আগে কোন ধরনের ইজিবাইক চলাচল করতে দেয় না বরগুনা বাস মালিক সমিতি। তবে ইজিবাইক চালক নাসির আজ সকালের দিকে অসুস্থ এক শিশু রোগীকে ইজিবাইকে নিয়ে যাচ্ছিলেন। এরমধ্যে হঠাৎ বাস মালিক সমিতির লোকজন এসে তাকে গাড়ি চালাতে বাধা দেয় এবং সকল যাত্রীকে নামিয়ে দেয় এবং ইজি বাইক চালককে অকথ্য ভাষায় গালি দেয়। এর প্রতিবাদে ইজিবাইক চালক নাসির নিজের গলায় জুতোর মালা পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ সহ শহরের বিভিন্ন সড়কে হেঁটেছেন।

    ইজিবাইক চালক নাসির বলেন, আমার ছোট বাচ্চা আছে, তাকে দুধ কিনে খাওয়াতে হয়৷ কিন্তু গাড়ি না চালালে দুধ কেনার টাকা হয়না, সংসার চলেনা। আজ এক রোগী যাত্রী নিয়ে যাচ্ছিলাম। কিন্তু ওরা সবাইকে নামিয়ে দেয়। এমনকি বাস মালিক সমিতির লোকজন আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। যতক্ষণের আমি প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করতে না পারব ততক্ষন জুতার মালা গলা থেকে নামাবো।

    এবিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ তারসঙ্গে কথা বলেছে। তবে তিনি কোন লিখিত অভিযোগ করেনি৷ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    এবিষয়ে বরগুনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সগীর বলেন, আমাদের কোনো লোকজন এমন কান্ড ঘটায়নি৷ এটা সম্পূর্ণ বানোয়াট। প্রয়োজন হলে আপনারা খোঁজ নিয়ে দেখেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ