ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কোপা আমেরিকা: ভেনিজুয়েলা দলে ১২ জন করোনা আক্রান্ত

    কোপা আমেরিকা: ভেনিজুয়েলা দলে ১২ জন করোনা আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোপা আমেরিকার বল মাঠে গড়ানোর আগেই বড় ধাক্কা খেলো ভেনিজুয়েলা জাতীয় ফুটবল দল। দলটির খেলোয়াড় এবং স্টাফসহ ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ প্রথম ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামার আগে কোপা আমেরিকার আয়োজকদের তরফ থেকে এমন খবর সামনে এলো।

    ভেনিজুয়েলা দলের পক্ষ থেকেও ঘটনার সত্যতা স্বীকার করে এক বিবৃতি জানানো হয়েছে, ‘আমাদের ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। সবাইকে একটি হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে’।

    ১০৫ বছরের ইতিহাসে এবার আর্জেন্টিনা ও কলম্বিয়াতে খেলা হওয়ার কথা ছিলো। কলম্বিয়ায় রাজনৈতিক আন্দোলন। আর্জেন্টিনায় করোনা। খেলা গেলো ব্রাজিলে। তারা লুফে নিলো দক্ষিণ আমেরিকার ১০ দলের এই টুর্নামেন্ট। মাঠে গড়ানোর আগে ব্রাজিলের আদালত পর্যন্ত গড়ায় ফুটবল।

    আজ উদ্বোধনী খেলা রাত আড়াইটায় মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল এবং ভেনিজুয়েলা। কোপার গত আসরও হয়েছিল ব্রাজিলে। চ্যাম্পিয়নও ব্রাজিল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ