ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সাকিব নিষিদ্ধ, শুভাগত হোমকে অধিনায়ক করলো মোহামেডান

    সাকিব নিষিদ্ধ, শুভাগত হোমকে অধিনায়ক করলো মোহামেডান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডান ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে অসদাচরণ করায় সাকিবকে ৫ লাখ টাকা জরিমানা ও ৩ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছেন ম্যাচ রেফারি। সাকিবও সে শাস্তি মেনে নিয়েছেন। ফলে বাধ্য হয়েই আগামী তিন ম্যাচের জন্য নতুন অধিনায়ক খুঁজতে হয়েছে মোহামেডানকে। সাকিবের বদলি হিসেবে এখন দলটির অধিনায়কত্ব করবেন অলরাউন্ডার শুভাগত হোম।

    আজ রবিবার (১৩ জুন) বিকেএসপির ৪ নম্বর মাঠে ওল্ড ডিওএইচএসের মুখোমুখি হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী এই দলটি। এতে অধিনায়ক হিসেবে টস করেছেন শুভাগত হোম। যদিও টস ভাগ্য সঙ্গ দেয়নি তাকে।

    তিন ম্যাচ নিষিদ্ধ হওয়ার ফলে ডিপিএলের অষ্টম থেকে দশম রাউন্ড পর্যন্ত ম্যাচগুলো খেলতে পারবেন না সাকিব আল হাসান। সবকিছু ঠিক থাকলে প্রথম পর্বের শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ