ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ভান্ডারিয়ায় মুজিববর্ষের ঘরের নির্মান কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

    ভান্ডারিয়ায় মুজিববর্ষের ঘরের নির্মান কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার বিকালে বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল মুজিববর্ষ উপলক্ষে গৃহের উপকারভোগী ভূমিহীন ও  গৃহহীন - ২য় পর্যায়ের বরাদ্ধকৃত গৃহের “ক”শ্রেণির পুনর্বাসিত পরিবারের বিতরণের জন্য ঘরের  চলমান নির্মান কাজের পরিদর্শণ করেন। 

    পরিদর্শন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর, সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, উপজেলা প্রকৌশলী (এল.জি.ইডি)মো. বদর”ল আলম প্রমুখ। 

    উল্লেখ্য; আগামী ২৩জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল পদ্ধতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় ভান্ডারিয়া উপজেলায় ৩৫০টি উপকারভোগী ভূমিহীন ও  গৃহহীন পরিবারের মধ্যে ১লাখ ৯০হাজার টাকা ব্যায়ে ২কক্ষ বিশিষ্ট নির্মানাধীন সেমি পাকাঘর বিতরনের  শুভ উদ্ধোধন করবেন বলে জানিয়েছেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ