ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ
  • আইএমএফের পদ্ধতিতে গণনা

    রিজার্ভ এখন ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার

    রিজার্ভ এখন ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের পদ্ধতি মেনে রিজার্ভের নতুন হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার বা ২ হাজার ৩৫৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার ডলার।

    বৃহস্পতিবার (১৩ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক এ হিসাব প্রকাশ করে। একই সঙ্গে নিজেদের হিসাবও দেখিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    কেন্দ্রীয় ব্যাংকের নিজেদের হিসাবে রিজার্ভ দেখানো হয়েছে ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার বা ২ হাজার ৯৯৭ কোটি ৩৪ লাখ ডলার। গতকাল বুধবার রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার দেখায় বাংলাদেশ ব্যাংক, যা আজ সংশোধন করা হলো।


    বাংলাদেশকে দেওয়া আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের অন্যতম শর্ত ছিল, বিপিএম-৬ ফর্মুলায় দেশের রিজার্ভ গণনা। এটি চলতি বছরের জুন মাসের মধ্যেই প্রকাশ করার কথা ছিল। সেই শর্তের আলোকে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে এ হিসাব প্রকাশ করলো।


    এর আগে গত জুনে আইএমএফের বিপিএম-৬ ফর্মুলা অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের হিসাব গণনা অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ২ বিলিয়ন ডলার।

    আইএমএফের হিসাব অনুযায়ী দেশের যে রিজার্ভ (২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার) আছে তা দিয়ে চার মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ