ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ব্যবসায়ীকে হাত-পা বেঁধে নির্যাতন, গ্রেফতার হননি ইউপি চেয়ারম্যান

    ব্যবসায়ীকে হাত-পা বেঁধে নির্যাতন, গ্রেফতার হননি ইউপি চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে আল-আমিন নামে এক কাঠ ব্যবসায়ীকে হাত-পা বেঁধে নির্যাতনের মামলায় ২ নং পত্তাশী ইউনিয়নের চেয়ারম্যানকে আড়াই মাসেও গ্রেফতার না করার অভিযোগ উঠেছে। অদৃশ্য কারণে তাকে পুলিশ গ্রেফতার করছেন না বলে অভিযোগ করেছেন মামলার বাদী আলী আকবার। 

    মঙ্গলবার (১৫ জুন) মামলার বাদী আহত আল-আমিনের বাবা আলী আকবার অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান ও তার ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হলেও আড়াই মাসেও গ্রেফতার হয়নি চেয়ারম্যান ও তার ছেলে।


    এ ব্যাপারে আল আমিন বলেন, এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে গত ২৮ মার্চ রাতে তাকে হাত-পা বেঁধে নির্মমভাবে নির্যাতন করে মজিদ ও আলমসহ একদল যুবক। এরপর ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে শ্লীলতাহানির অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মিথ্যা মামলায় গ্রেফতার করা হয় আমাকে। পরে আমার বাবা ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

    ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের নির্দেশে অন্যান্য অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে আমাকে নির্মমভাবে নির্যাতন করেছে। মামলায় ইউপি চেয়াম্যান মোয়াজ্জেম হোসেনের ছেলে সানি হাওলাদার আসামি হলেও দীর্ঘ আড়াই মাসেও তাদের গ্রেফতার করেনি পুলিশ।

    আল আমিননের বাবা আলী আকবার জানান, সম্পূর্ণ পরিকল্পিতভাবে ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদারের লোকজন তার ছেলেকে মিথ্যা দোষারোপ করে অমানুষিক নির্যাতন চালায়। মামলা করলেও পুলিশ আসামিদের গ্রেফতার করছে না বিভিন্ন জায়গায় চেয়ারম্যান ঘুরে বেড়াচ্ছেন। চেয়ারম্যানের লোকজন মামলা তুলে নিতে নিয়মিত হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে।

    ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে। চেয়ারম্যান ও তার ছেলের বিরুদ্ধে মামলার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

    পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, তার নামে মারধরের অভিযোগে মামলার বিষয়ে তদন্ত চলছে। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ