ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন 
  • জাতীয় দলের মতো আরও একটি দল হবে: পাপন

    জাতীয় দলের মতো আরও একটি দল হবে: পাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় ক্রিকেট দলের মতোই আরো একটি ছায়া দল গঠন করা হবে। দলটির নাম হবে বাংলাদেশ টাইগারস। জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

    মঙ্গলবার রাতে বোর্ড সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান বিসিবি প্রধান।

    জাতীয় দল থেকে ছিটকে পড়া ক্রিকেটাররা যাতে বছরের পুরো সময়ে প্র্যাকটিস সহ সবধরণের সুযোগ সুবিধা পান, সেজন্যেই এমন ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি। জাতীয় দলে ক্রিকেটার যোগান দেয়া এবং বিকল্প ক্রিকেটার তৈরি রাখাই হবে বাংলাদেশ টাইগারস দল গঠনের মূল লক্ষ্য।

    এর আগে বিভিন্ন সময়েই অভিযোগ উঠে, জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা ঠিকমতো প্র্যাকটিস করারও সুযোগ পাননা। দল থেকে বাদ পড়লেই বন্ধ হয়ে যায় জিম সহ অন্যান্য সুযোগ-সুবিধাও। তবে সেসব যাতে নিশ্চিত থাকে সেজন্যই জাতীয় দলের বাইরেও, যারা নির্বাচকদের রাডারে থাকবেন তাদেরকে নিয়েই গঠন করা হবে দলটি। হেড কোচ রাসেল ডোমিঙ্গোর নির্দেশনা অনুযায়ী স্থানীয় কোচদের অধীনে অনুশীলন করবেন তারা।

    এ বিষয়ে গণমাধ্যমে পাপন বলেন, একটা শ্যাডো ন্যাশনাল টিম গঠন করার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। মিটিংয়ে সেটি এপ্রুভ করা হয়েছে। বাংলাদেশ টাইগারস নামে হবে দলটি। জাতীয় দলের বাইরে যাওয়ার পর অনেকেই হয়তো প্র্যাকটিস ফ্যাসিলিটি পায়না। তারা যাতে সারাবছর সব ফ্যাসিলিটি পায়, নিজেদেরকে যেন আবারো জাতীয় দলের জন্য প্রস্তুত করতে পারে, সেজন্যেই আমরা এমন ব্যবস্থা নিচ্ছি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ