ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বরিশাল ও বরগুনা

    বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বরিশাল ও বরগুনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশের জন্য প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্ধুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখার লক্ষ্যে দেশব্যাপী উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। 

    আজ ১৬ জুন বিকাল ৫ টায় বরিশাল বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে, শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বরিশাল বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশাল (সার্বিক) বরিশাল মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, জেলা প্রশাসক  জসীম উদ্দীন হায়দার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, প্রবরিশাল সিটি কর্পোরেশনের ধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহেল মারুফ, জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহমেদসহ অন্যান্যরা।

     শুরুতে দুপুর ১ টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বরগুনা জেলা বরিশাল জেলাকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় সর্বোচ্চ গোলদাতা হয় বরিশাল জেলার রেশমা আক্তার, ম্যান অব দি ফাইনাল বরগুনা জেলার ফেরদৌসী এবং ম্যান অব দি টুর্নামেন্ট হবার গৌরব অর্জন করে বরিশাল জেলার রোজা।

    পরে বিকাল ৪ টায় বরিশাল জেলা বনাম ভোলা জেলার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বরিশাল জেলা ১-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হন। খেলায় সর্বোচ্চ গোলদাতা হয় বরিশাল জেলার মনি, ম্যান অব দি ফাইনাল বরিশাল জেলার জিদান এবং ম্যান অব দি টুর্নামেন্ট হবার গৌরব অর্জন করে বরিশাল জেলার শরিফুল। 

    পরে আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। 

    প্রসংগত, জাতীয় পর্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) অংশগ্রহণ করবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ