ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: তোফায়েল আহমেদ

    বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: তোফায়েল আহমেদ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশে কোন মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না। 

    আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন মানুষকে জমি ও ঘর দিয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। ভোলায় দ্বিতীয় ধাপে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সুবিধাভোগী পরিবারের সাথে মত বিনিময়কালে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। 

    এসময় তোফায়েল আহমেদ আরও বলেন, অসহায় ভূমিহীন ও গৃহহীন মানুষের কোন দলমত নেই। গৃহ প্রদানকালে কে কোন দল করে তা দেখা হয়নি। প্রকৃত ভূমিহীন ও গৃহহীনকেই ঘর দেয়া হয়েছে। 

    রবিবার সকাল ৯টায় ভোলা সদর উপজেলা মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো তৌফিক ই ইলাহী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মামুন আল ফারুক, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, ভোলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম বিপ্লব প্রমূখ।  

    উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে প্রথম ও দ্বিতীয় ধাপে ভোলায় মোট ৮৯১ জন ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেয়া হচ্ছে। এর আগে প্রথম ধাপে ভোলা জেলায় ৫২০টি পরিবারকে জমি ও ঘর দেয়া হয়েছিল। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ