ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল-৫ আসনে এগিয়ে সরোয়ার, দ্বিতীয় স্থানে ফয়জুল করীম ঝালকাঠিতে কাস্টিং হয়েছে ৫৭ দশমিক ৯০ শতাংশ ভোট, চলছে গণনা মঠবাড়িয়ায় ভোট দিয়ে কেন্দ্রে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধ  ঝালকাঠিতে জাল ভোটের দায়ে নারীকে ২ বছরের কারাদণ্ড উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা পটুয়াখালীতে অর্ধকোটি টাকাসহ আটক স্বেচ্ছাসেবক দলের নেতা উজিরপুরে জামায়াতের আমিরের সঙ্গে বৈঠকের অভিযোগে ২ সহকারী প্রিজাইডিং অফিসার বরখাস্ত পটুয়াখালীতে জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার চেষ্টা, আটক ৩ মুলাদীতে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা আটক  ভোলায় ককটেল ফাটিয়ে ব্যালট ছিনতাই, দেড় ঘণ্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু
  • চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ মন্দিরে ওঠার সময় বরিশালের এক পুণ্যার্থীর মৃত্যু

    চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ মন্দিরে ওঠার সময় বরিশালের এক পুণ্যার্থীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দিরে ওঠার সময় ভিড়ে আটকা পড়ে দিলীপ সাহা (৫৫) নামে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া মেলার দুইদিনে চন্দ্রনাথে উঠতে গিয়ে অসুস্থ হয়েছেন প্রায় আড়াই হাজার তীর্থযাত্রী।

    শনিবার (৯ মার্চ) বিকেলে মহাতীর্থের চন্দ্রনাথ ধামের বীরুপাক্ষ মন্দিরের তলদেশে এ ঘটনা ঘটে। নিহত পুণ্যার্থী বরিশাল জেলার রবি সাহার ছেলে।

    নিহত দিলীপের শ্যালক মানিক সাহা জানান, তারা বরিশাল থেকে সকাল সাড়ে ৮টায় সীতাকুণ্ডে আসেন। দুপুরের পর তারা চন্দ্রনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে রওনা দেন। ভিড় ঠেলে বীরুপাক্ষের অনেকটা কাছাকাছি গিয়ে উঁচু একটি জায়গায় আটকা পড়েন। দীর্ঘক্ষণ আটকে থাকার পর ভিড়ের চাপে অসুস্থ বোধ করেন দিলীপ। এক পর্যায়ে বুকের ব্যথায় পাহাড়ি রাস্তার মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই মারা যান। পরে স্বেচ্ছাসেবকের মাধ্যমে ফায়ার সার্ভিসকে জানালে তারা ইকোপার্ক হয়ে মরদেহ নিচে নামিয়ে আনেন।

    সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, তীর্থ দর্শনে পাহাড়ে ওঠার সময় স্ট্রোক করে এক মধ্যবয়সী পুণ্যার্থী নিহত হন।

    ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বলেন, তীব্র ভিড়ে মরদেহটি নিচে নামাতে বেগ পেতে হয়েছে। মরদেহ সন্ধ্যায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

    এদিকে সীতাকুণ্ড মন্দির সড়ক থেকে চন্দ্রনাথ মন্দিরের পাদদেশ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ লোকে লোকারণ্য ছিল। শিব মন্দির দর্শন করতে গিয়ে দর্শনার্থীদের ভিড়ের চাপে গত দুই দিনে অসুস্থ হয়েছেন প্রায় আড়াই হাজার ভক্ত।

    পটিয়া থেকে আসা তীর্থযাত্রী কৃষ্ণ ধন সাহা জানান, চন্দ্রনাথ ধামে ওঠার রাস্তাটি চলাচলের অনুপোযোগী হওয়াই অনেক ভক্ত উঠতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন।

    নিখিল রঞ্জন দাস নামে একজন বলেন, দশ বছর ধরে তীর্থ করতে আসছি। চন্দ্রনাথে ওঠার রাস্তা ও মন্দিরগুলোর কোনো পরিবর্তন হয়নি।

    সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন জানান, বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে শিব চতুর্দশী মেলা।

     

    মেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল কান্তি শর্মা জানান, তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা গতকাল শনিবার সন্ধ্যার পর তিথি শেষ হয়েছে। তবে মেলার আনুষ্ঠানিকতা চলবে রোববার (আজ) দুপুর পর্যন্ত। তবে স্রাইন কমিটির সমন্বয়হীনতার কারণে গতবারের চেয়ে এবারের মেলা অনেকটাই নিষ্প্রাণ ছিল।

    উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, প্রতিবারের মতো এবারও শিব চতুর্দশী মেলায় তিনজন চিকিৎসকের নেতৃত্বে একটি মেডিকেল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। মেলার দুইদিনে চন্দ্রনাথে উঠতে গিয়ে অসুস্থ হয়ে আড়াই হাজার তীর্থযাত্রীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।

     

    এদিকে মেলায় শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ ৩০ ছিনতাইকারীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা ৪৮টি মোবাইল উদ্ধার করা হয়। শুক্র ও শনিবার রাতে চন্দ্রনাথ ধামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    ভুক্তভোগী তীর্থযাত্রীরা জানান, ছিনতাইকারীরা পাহাড়ি রাস্তার পাশে থাকা জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে মুহূর্তের মধ্যে জিনিসপত্র ছিনতাই করে পালিয়ে যায়।

     

    ওসি কামাল উদ্দিন বলেন, রাতভর অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৩০ জনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে ৪৮টি মোবাইল উদ্ধার করা হয়েছে। তারা মেলায় আসা তীর্থযাত্রীদের কাছ থেকে এ ফোনগুলো চুরি ও ছিনতাই করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত করেছে। চুরি ও ছিনতাই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ