ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল  বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
  • বরিশালে ছাত্রলীগের সাবেক নেতাসহ ৩ জন কারাগারে

    বরিশালে ছাত্রলীগের সাবেক নেতাসহ ৩ জন কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতিকে কুপিয়ে জখমের মামলায় মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

    মঙ্গলবার (১৯ মার্চ) বরিশাল মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে তারা উচ্চ আদালতের দেওয়া জামিন বাড়ানোর আবেদন করেন।

    বিচারক হাকিম মো. আশরাফউদ্দিন আবেদন নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জিআরও এনামুল হক জানিয়েছেন।

    কারাগারে যাওয়া নেতারা হলেন, বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাস, তার অনুসারী হাসান ও অপু।

    মামলার বরাতে জিআরও এনামুল হক জানান, বরিশাল মহানগর ছাত্রলীগের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মেহেদি হাসান মিথুনকে ১৯ জানুয়ারি কুপিয়ে জখম করা হয়। 

    এ ঘটনায় মিথুনের শ্বশুর বাদশা চৌধুরী নামধারী চারজনসহ অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করে। ওই মামলার আসামি হিসেবে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা প্রদীপ দাসসহ নামধারী ৪ আসামি। 

    এর মধ্যে প্রদীপসহ তিন আসামি হাজির হয়ে জামিন বাড়ানোর আবেদন করেন। তবে মামলার অপর আসামি ছাত্রলীগ নেতার ভাই রাধেশ্যাম দাস আদালতে হাজির হননি।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ