ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল  বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
  • ভোলার মেঘনায় ইলিশ ধরার অপরাধে ২১ জেলের কারাদণ্ড

    ভোলার মেঘনায় ইলিশ ধরার অপরাধে ২১ জেলের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনায় ইলিশ ধরার অপরাধে পৃথক অভিযানে  ২১ জেলের কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ১৫ জনকে সাতদিনের কারাদণ্ড ও ছয়জনকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

     
    বুধবার (২০ মার্চ) দুপুরে জেলা সদর ও তজুমদ্দিনের মেঘনা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৫ হাজার মিটার কারেন্টজাল, দুটি পাইজাল ও ১২টি ধরা জাল, একটি নৌকা।  

    জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ইলিশের অভয়াশ্রম রক্ষায় মাছ ধরার অপরাধে ভোলা সদরের তুলাতলী এলাকা থেকে নিষিদ্ধ কারেন্টজালসহ ১৫ জেলেকে আটক করা হয়েছে। এছাড়া অপর আরেক অভিযানে তজুমদ্দিনের মেঘনা থেকে জাল ও নৌকাসহ আরও ছয় জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ জনকে সাতদিনের কারাদণ্ড ও ছয়জনের জরিমানা আদায় করা হয়েছে।

    ইলিশের অভয়াশ্রম রক্ষা পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দুই মাসের জন্য ইলিশ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ