ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল  বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
  • গৌরনদীতে নিখোঁজের দুই দিন পর যুবকের লাশ উদ্ধার

    গৌরনদীতে নিখোঁজের দুই দিন পর যুবকের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে নিখোঁজের দুই দিন পর বুধবার দুপুরে সাকিল বেপারীর (৩০) লাশ উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। 

    এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আলী বেপারীর বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছে। 

    পুলিশ জানান, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের মোহাম্মদ আলী বেপারীর ছেলে সাকিল বেপারী গত ১৮ মার্চ রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে পাশ্ববর্তি কৃষি জমিতে ঈদুর মারার  ওষুধ দেয়ার জন্য বের হয়ে নিখোঁজ হয়। 

    পরে খোঁজাখুজি করে না পেয়ে ছেলে নিখোঁজের ঘটনায় বাবা মোহাম্মদ আলী বেপারীর ১৯ মার্চ রাতে গৌরনদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার দুপুরে স্থানীয়রা কটকস্থল গ্রামের একটি ধান ক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলেই গিয়ে লাশ উদ্ধার করে পরে পরিবারের লোকজন সাকিল বেপারীর লাশ শনাক্ত করেন। 

    গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাজাহারুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত সাকিল বেপারীর বাবা মোহাম্মদ আলী বেপারীর বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছে। তদন্ত পূর্বক আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ