ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মহিপুরে ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার র‍্যাগিং: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৮ শিক্ষার্থীর শাস্তি এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার টিকটকে পরিচয়ে প্রেম, ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • হারানো অর্ধশতাধিক মোবাইল ফোন মালিককে ফিরিয়ে দিল পুলিশ

    হারানো অর্ধশতাধিক মোবাইল ফোন মালিককে ফিরিয়ে দিল পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে গত মার্চ মাসে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। 

    সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ।

    পুলিশ সুপার রেজওয়ান আহমেদ বলেন, জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও সাইবার অপরাধ দমন ইউনিটের চৌকস সদস্যরা দেশের বিভিন্ন জেলা থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করেছেন। উদ্ধার করা মোবাইলগুলো জেলা পুলিশের ১০টি থানা এলাকা থেকে হারিয়ে গিয়েছিল।

    এ বিষয়ে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর একটি ফটোকপি জমা দিয়েছিলেন। এরপর দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

    অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ আরও বলেন, এর আগেও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

    অপরাধীরা বেশির ভাগ ক্ষেত্রে পুরোনো ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, ল্যাপটপ, ট্যাব) ব্যবহার করে অপরাধমূলক কাজ করে থাকে। তাই পুরোনো মোবাইল, ল্যাপটপ, ট্যাব কেনার আগে সঠিকভাবে প্রকৃত মালিক সম্পর্কে অবগত হওয়ার আহ্বান জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ