ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • কুকরি মুকরিতে ২শ’ জেলে পরিবারের মাঝে উপকরণ বিতরণ

    কুকরি মুকরিতে ২শ’ জেলে পরিবারের মাঝে উপকরণ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাসনের কুকরি মুকরি ইউনিয়নে ২শ’ অসহায় ও দুস্থ জেলে পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরণের মধ্যে হাঁস, ছাগল, ভেড়া, কবুতর ইত্যাদি। মঙ্গলবার বেলা ১১টায় কুকরি মুকরি ইউনিয়নের মনুরা বাজারে ইউএসএআইডি এর অর্থায়নে এবং ওয়ার্ল্ডফিশ ও মৎস্য অধিদপ্তরের সহায়তায় ইকোফিশ-বাংলাদেশ প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়। 

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুকরি মুকরি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ  আবুল হাসেম মহাজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর, বরিশাল বিভাগের উপ-পরিচালক জনাব আনিছুর রহমান তালুকদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম ও উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার। 

    অনুষ্ঠানে আগত অতিথিরা মৎস্য সম্পদের উন্নয়নে বিকল্প কর্মসংস্থানের উপর গুরুত্ব আরোপ করেন ও টেকসই মৎস্য সম্পদ নিশ্চিতকরণে জেলেদের উল্লেখযোগ্য ভূমিকার উপর জোর প্রদান করেন। তাছাড়া প্রদানকৃত বিকল্প কর্মসংস্থান কাজে লাগিয়ে জেলেরা মৎস্য অবরোধকালীন সময়ে জীবিকা নির্বাহ করে মৎস্য আইন যথাযথভাবে পালন করবে বলে প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ