ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • ইন্টারনেট সেবা বিঘ্নিত, অর্ধেক বিল নিতে আইনি নোটিশ

    ইন্টারনেট সেবা বিঘ্নিত, অর্ধেক বিল নিতে আইনি নোটিশ
    চলতি মাসে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় অর্ধ মাসের বিল নিতে দেয়া হয়েছে আইনি নোটিশ। ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোটা সংস্কার আন্দোলন ঘিরে জ্বালাও-পোড়াওয়ের কারণে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় মাসের অর্ধেকের মতো সময় ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীরা সংযোগবিচ্ছিন্ন ছিলেন। এ অবস্থায় চলতি মাসে অর্ধেক বিল নিতে নির্দেশনা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

    ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ মোট ৪ জনকে এ আইনি নোটিশ পাঠানো হয়।

     
    সোমবার (২৯ জুলাই) মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান রেজিস্ট্রি ডাকযোগে ওই নোটিশ পাঠান।
     
    নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সব ব্রডব্যান্ড সেবাদানকারী প্রতিষ্ঠানকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
     
    নোটিশে দেশে ইন্টারনেট না থাকার কারণে মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে অতিসত্বর তার ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা নিতে এবং বর্তমানে নিম্নগতির ইন্টারনেটের কারণে জনগণের ক্ষয়ক্ষতির বিষয়ে পদক্ষেপ নিতেও অনুরোধ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ