ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • অফিস সময় ৯-৫টায় ফিরছে

    অফিস সময় ৯-৫টায় ফিরছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের জন্য অফিসের স্বাভাবিক সময়সূচি নির্ধারণ করেছে সরকার। সিদ্ধান্ত অনুসারে, আগামীকাল বুধবার (৩১ জুলাই) সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস সূচি।

     
    মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

    কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত সরকারি অফিসসূচি নির্ধারণ করা হয়েছিল।

    এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার পর গত ২১-২৩ জুলাই সাধারণ ছুটির পর ২৪ ও ২৫ জুলাই সরকারি অফিস ১১-৩টা পর্যন্ত চলে।

    গত সপ্তাহে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে সহিংসতা শুরু হয়। এ অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি অবনতির দিকে যাওয়া গত শুক্রবার রাতে জারি করা হয় কারফিউ। বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেদিন মধ্যরাতে মাঠে রয়েছে সেনাবাহিনী।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ