ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী
  • পটুয়াখালী গণপূর্তের সেই প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

    পটুয়াখালী গণপূর্তের সেই প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিবার নিয়ে পালানোর সময় বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে ধরা পরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। বুধবার (১৪ আগস্ট) মানি লন্ডারিং আইনে মামলাটি দায়ের করেছেন পটুয়াখালী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক রাসেল রনি।

    মামলার বিবরণীতে জানা গেছে, দেশব্যাপী ছাত্র আন্দোলন চলাকালে একটি প্রাইভেট কারে করে গত ৮ আগস্ট কোথাও যাচ্ছিলেন হারুন অর রশিদ। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা তার গাড়ি আটকে ধরে। সেখান থেকে জ্ঞাত আয় বহির্ভূত নগদ ২৫ লাখ ৮৫ হাজার টাকা, ১০ হাজার মার্কিন ডলার ও ৪৮ ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায়। এছাড়া কিছু চেক বই ও দলিলও উদ্ধার করা হয়। এসব উদ্ধারের পর সম্পদের সঠিক উৎস সম্পর্কে সদুত্তর দিতে ব্যর্থ হন হারুন।

    এসময় কর্তব্যরত শিক্ষার্থীরা সেনাবাহিনীকে খবর দিলে তারা জব্দকৃত মালামালসহ তার পরিবারকে বরিশাল কোতোয়ালী থানায় সোপর্দ করেন।

    উল্লেখ্য, হারুন অর রশিদ ২০১৯ সালের এপ্রিল থেকে পটুয়াখলী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ২৮ বিসিএসে সুপারিশপ্রাপ্ত হন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ