ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • মধ্যপ্রাচ্য সংকট

    বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

    বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম এক শতাংশের বেশি বেড়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) এমন চিত্র দেখা গেছে। মূলত যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের পর তেলের চাহিদা বেড়েছে। তাছাড়া মধ্যপ্রাচ্যের সরবরাহ সংকটও নজরে রয়েছে।

    এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমিক শূন্য এক ডলার বা এক দশমিক ৩ শতাংশ বেড়ে ৭৭ দশমিক ৫৯ ডলার হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম এক ডলার বা এক দশমিক ৪ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে।


    জানা গেছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মিলটন। সেখানের এক-চতুর্থাংশ জ্বালানি স্টেশনে পেট্রোল শেষ হয়ে গেছে।

    তাছাড়া ইরান থেকে ইসরায়েলে ১৮০টি ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকে। কারণ যেকোনো সময় ইরানের তেল স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইসরায়েল। ইসরায়েলের হামলার আশঙ্কায় উদ্বেগ রয়েছে বিনিয়োগকরাীদের মধ্যে।


    গত ১ নভেম্বর ইসরায়েলে হামলা চালায় ইরান। এরপর তেল আবিবও পাল্টা হামলার হুমকি দিয়ে আসছে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যেকোনো হামলার জবাব দিতে প্রস্তুত। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

    সূত্র: রয়টার্স


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ