ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রদূতের নিকট ছারছীনার পক্ষে আর্থিক অনুদানের চেক হস্তান্তর

    ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রদূতের নিকট ছারছীনার পক্ষে আর্থিক অনুদানের চেক হস্তান্তর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৃহস্পতিবার বিকালে আমীরে হিযবুল্লাহ্ ছারছীনা শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মাদ মোহেব্বুল্লাহ ছাহেবের পক্ষ হতে তাঁর বড় ছাহেবজাদা হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমদ হুসাইনের নের্তৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে রাষ্টদূতের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। 

    সাক্ষাতকালে তারা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলা ও বাইতুল মুকাদ্দাস জবরদখলের বিষয়ে তীব্র নিন্দা জানান। এ সময়ে তারা ফিলিস্তিনের শাহাদাত বরণকারীদের পরিবার, যুদ্ধাহত ও বাস্তহারা জনগণের ত্রাণ বাবদ আর্থিক সহায়তার একটি চেক রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর করেন।  

    এক বিবৃতিতে শাহ্ হুসাইন বলেন, আমাদের এ আর্থিক সহায়তার ধারাবাহিকতা চলমান থাকবে ইনশাআল্লাহ। এ সময়ে  তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদীদের দখলমুক্ত হবার বিষয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ