ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় বসতবাড়িতে দেখা গেল বিষধর শঙ্খিনী সাপ, গভীর রাতে উদ্ধার পটুয়াখালীতে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু খেটে খাওয়া মানুষের জন্য দেয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ৩১ জন  সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার বিসিএস বরিশাল শাখার নেতৃত্বে রইচ উদ্দিন ও জিল্লুর রহমান
  • বাড়ল ১০ নিত্যপণ্যের দাম

    বাড়ল ১০ নিত্যপণ্যের দাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাত দিনের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে ১০টি নিত্যপণ্যের দাম বেড়েছে। এগুলো হলো- পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল, প্যাকেটজাত আটা, খোলা ময়দা, ব্রয়লার মুরগি, আমদানি করা আদা, দেশি হলুদ, আমদানি করা পেঁয়াজ, এলাচ, চিনি ও মাঝারি দানার মসুর ডাল। 


    দাম বাড়ায় পণ্যগুলো কিনতে ভোক্তার নাভিশ্বাস উঠছে। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, নয়াবাজার ও মালিবাগ কাঁচাবাজার ঘুরে বিক্রেতা ও ক্রেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

    দাম বাড়ার চিত্র বৃহস্পতিবার সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজার মূল্য তালিকায় লক্ষ্য করা গেছে। টিসিবির তথ্য বলছে- ৭ দিনের ব্যবধানে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলে ১ দশমিক ২৯ শতাংশ দাম বেড়েছে। প্রতি কেজি প্যাকেটজাত আটায় দাম ১ দশমিক ৪৯ শতাংশ, খোলা ময়দা ৫ দশমিক ৬৩ শতাংশ, ব্রয়লার মুরগি ৩ দশমিক ৭০ শতাংশ, আমদানি করা আদা ১০ শতাংশ, দেশি হলুদ ৫ দশমিক ৮৮ শতাংশ, আমদানি করা পেঁয়াজ ১০ দশমিক ৫৯ শতাংশ বেড়েছে। 

    এছাড়া প্রতি কেজি এলাচের দাম বেড়েছে ১ দশমিক ৮৫ শতাংশ, চিনি ২ দশমিক ৯০ শতাংশ ও প্রতি কেজি মাঝারি দানার মসুর ডাল কিনতে ভোক্তার ৭ দিনের ব্যবধানে ২ দশমিক ৭০ শতাংশ টাকা বেশি ব্যয় করতে হচ্ছে।

    খুচরা বাজারের বিক্রেতারা জানান, গত বছর থেকেই ভোজ্যতেলের দাম বাড়ছে। তবে কয়েক মাস ধরে দাম বাড়ার চিত্র অনেক বেশি। নতুন করে ৭ দিনের ব্যবধানে বোতলজাত পাঁচ লিটারের ভোজ্যতেলে দাম বেড়েছে। খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে কোম্পানিভেদে ৬৮০-৭৩২ টাকা। যা ৭ দিন আগে বিক্রি হয়েছে ৬৩০-৭৩০ টাকা। প্রতি কেজি প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৩৬ টাকা। যা ৭ দিন আগে ৩৪-৩৫ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি খোলা ময়দায় ৭ দিনে ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকা। ৭ দিনের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগি কিনতে এক জন ভোক্তাকে ৫ টাকা বাড়তি গুনে ১৩৫-১৪৫ টাকা ব্যয় করতে হচ্ছে। পাশাপাশি আমদানি করা আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকা; যা ৭ দিন আগে ১২০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া প্রতি কেজি দেশি হলুদে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২২০ টাকা। প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা। যা ৭ দিন আগে ৪৫ টাকায় বিক্রি হয়েছে। এলাচ কেজিতে ১০০ টাকা বেড়ে ৩৩৫০ টাকা বিক্রি হচ্ছে। প্রতি কেজি চিনি ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭২ টাকা। আর প্রতি কেজি মাঝারি দানার মসুর ডাল ৯০ টাকা বিক্রি হচ্ছে। যা ৭ দিন আগে ৮৫ টাকায় বিক্রি হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ