ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • বরগুনায় ডাকাতের হাতে গৃহকর্ত্রী খুন, এলাকায় আতঙ্ক 

    বরগুনায় ডাকাতের হাতে গৃহকর্ত্রী খুন, এলাকায় আতঙ্ক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বামনা উপজেলায় ডাকাতি করার সময় মোসা. ফাতেমা (৬৮) নামে এক গৃহকর্ত্রীকে হত্যা করে রেখে গেছে ডাকাতদল। এমন খবরে আতঙ্ক বিরাজ করছে এলাকায়।

    বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কাকচিড়া গ্রামের জমাদ্দার বাড়িতে খোরশেদ-ফাতেমা দম্পতির বসতঘরে এ ঘটনা ঘটে।  

    বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বামনা থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই জলিলুর রহমান।  

    জানা গেছে, বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া গ্রামে বসবাস করতেন খোরশেদ জমাদ্দার ও তার স্ত্রী মোসা. ফাতেমা। প্রতিদিনের মতো গত রাতেও তারা বাসায় নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে একদল ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে লুট করে। তবে সকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত কত পরিমাণ টাকার মালামাল ডাকাতি হয়েছে তা জানা যায়নি। ডাকাতরা চলে যাওয়ার সময় গৃহকর্ত্রীকে হত্যা করে রেখে যায়। এলাকাবাসীর ধরণা ডাকাতদের চিনে ফেলায় হয়ত ফাতেমাকে হত্যা করেছে তারা।  

    বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফাতেমা নামে এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ