ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী বাজারে পাঁচ টাকার নতুন নোট, কী আছে ডিজাইনে শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা ১০ নম্বর জার্সি ফিরে পেলে নেইমার ছোঁবেন পেলেকে নদীতে ভিটেমাটি হারিয়ে জিওব্যাগের ওপর হাবিব দম্পতির বসবাস  যুক্তরাষ্ট্রে মসজিদে ২ কিশোরের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর আকস্মিক বরিশাল নৌ-বন্দরে প্রতিমন্ত্রী রাজিব, অতঃপর পবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা, বিএনপির আরও দুই নেতাকে দল থেকে অব্যাহতি
  • ৫০ কোটি লিংকডইন ব্যবহারকারীর তথ্য ফাঁস!

    ৫০ কোটি লিংকডইন ব্যবহারকারীর তথ্য ফাঁস!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    মাইক্রোসফটের মালিকানাধীন পেশাদারদের সোশ্যাল নেটওয়ার্ক লিংকডইনে বর্তমানে সাড়ে ৭৪ কোটির বেশি সদস্য রয়েছে। যার মধ্যে ৫০ কোটি বা প্রায় দুই-তৃতীয়াংশ তথ্য এখন হ্যাকারদের হাতে। আর আগেও ৫৩ কোটি ফেইসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস হওয়ার খবর প্রযুক্তির জগতে আরও এক বিস্ময় ছিল।  

    এ সব তথ্য বিক্রির বিজ্ঞাপন দিয়েছে তারা। নমুনা হিসেবে ২০ লাখ ব্যবহারকারীর তথ্য প্রকাশ করাও হয়। গত বৃহস্পতিবার খবরটি নিশ্চিত করেছে লিংকডউন।

    এছাড়াও গত ৬ এপ্রিল তথ্য বিক্রির চেষ্টার খবর দেয় সাইবার সিকিউরিটি নিউজ ও গবেষণা সাইট সাইবার নিউজ। জানা গেছে, হ্যাকারদের হাতে ব্যবহারকারীদের আইডি, নাম, ইমেইল ঠিকানা, ফোন নাম্বার, লিঙ্গ, পেশাগত ও অন্যান্য সোশ্যাল মিডিয়ার তথ্য রয়েছে। একটি ফোরামের এই সব তথ্যের জন্য তারা চার অঙ্কের নিলাম ডাকে।

    তবে তদন্তের পর লিংকডইন বলছে, 'আসলে কয়েকটি ওয়েবসাইট ও প্রতিষ্ঠানের তথ্য একসঙ্গে বিক্রির চেষ্টা করা হয়। লিংকডউনের তথ্যগুলো ব্যবহারকারীদের ‘পাবলিক’ প্রোফাইল থেকে নেওয়া।' ইতিমধ্যে ইতালি ভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা লিংকডইনের তথ্য ফাঁসের তদন্ত শুরু করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ