ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ প্রিন্স, স্পিন বোলিং কোচ হেরাথ

    বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ প্রিন্স, স্পিন বোলিং কোচ হেরাথ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কান সাবেক তারকা স্পিনার রঙ্গনা হেরাথের ব্যাপারে আলোচনা চলছিল আগে থেকেই। শেষ পর্যন্ত তিনিই হচ্ছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ। ব্যাটিং কোচ হিসেবে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্স। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।  

    জিম্বাবুয়ে সফর থেকেই দলের সঙ্গে যোগ দেবেন হেরাথ। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন তিনি। অন্যদিকে আপাতত কেবল জিম্বাবুয়ে সফরের জন্য ব্যাটিং কোচ হিসেবে বিসিবির সঙ্গে চুক্তি হয়েছে প্রিন্সের। 


    সাদা পোশাকে লঙ্কানদের হয়ে ৯৩ ম্যাচ খেলে ৪৩৩ উইকেট নিয়েছেন হেরাথ। ৭১ ওয়ানডেতে ৭৪ ও ১৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৮ উইকেট নিয়েছেন তিনি। প্রায় দুই দশকের ক্যারিয়ার শেষে স্বীকৃত লেভেল-৩ কোচিং সার্টিফিকেটও নিয়েছেন এই লঙ্কান কিংবদন্তি। 

    অন্যদিকে ব্যাটিং কোচ প্রিন্স ৬৬ টেস্টে সমান ১১ ফিফটি ও সেঞ্চুরিতে করেছেন ৩৬৬৫ রান। ৫২ ওয়ানডেতে কোনো সেঞ্চুরি ছাড়াই ১০১৮ রান করেছেন তিনি। ক্যারিয়ারে একটি মাত্র টি-টোয়েন্টি খেলে ৫ রান করেছেন প্রিন্স। লেভেল-৩ কোচিং সার্টিফিকেট আছে প্রিন্সেরও। কাজ করেছেন দক্ষিণ আফ্রিকা এ দলের ব্যাটিং কোচ হিসেবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ