ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • হিজলায় ১৯ দিনের ব্যবধানে আগুনে দুই ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই 

    হিজলায় ১৯ দিনের ব্যবধানে আগুনে দুই ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার হিজলা উপজেলার ছয়গাঁও বাজারে ১৯ দিনের ব্যবধানে আগুনে পুড়ে দুই ব্যবসায়ীক প্রতিষ্ঠান ছাই হয়ে গেছে। 

    বুধবার (১৫ অক্টোবর) গভীর রাতে এ  ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী জাহের মল্লিক হোটেল  এবং নাসির জমদ্দার ফল ও ভ্যারাইটিজ দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। 

    তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়ে জানাতে পারেনি ভুক্তভোগী ব্যবসায়ীরা। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াস সিকদার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে এসে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান দুটি পরিদর্শন করেন। এসময় তাদের পুর্নবাসনের জন্য সরকারের পক্ষ থেকে সহযোগীতা করা হবে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াস সিকদার। 

    বাজার সভাপতি আ. মান্নান বেপারি বলেন ১৯ দিন পূর্বে ৫টি দোকান আগুনে পুড়ে গেছে। সবশেষ গত বুধবার রাতে  দোকান দুটি পুড়ে গেছে। বাজার ব্যবসায়ী ও স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। তা না হলে আরও  দোকানের ক্য়ক্ষতি হতে পারতো।  

    তিনি আরো বলেন ব্যবসায়ীদের পক্ষ থেকে এ সকল দুর্ঘটনা রোধে পানি সরবরাহ করতে একটি গভীর নলকূপ ও মটারসহ যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।    

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ