ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ইন্দুরকানীতে চেয়ারম্যান পুত্রের বিরুদ্ধে দুই প্রবাসিকে মারধরের অভিযোগ

    ইন্দুরকানীতে চেয়ারম্যান পুত্রের বিরুদ্ধে দুই প্রবাসিকে মারধরের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে কুয়েত প্রবাসি দুই সহোধরকে পিটিয়ে নগদ অর্থ ও স্বর্ণলংকার ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের পুত্র সহ তার দলীয় লোকজনের বিরুদ্ধে।  

    জানা যায়, পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা হাওলাদার মোয়াজ্জেম হোসেনের সাথে দীর্ঘদিন ধরে পত্তাশী গ্রামের আনিচ আলী হাওলাদারের সাথে পারিবারিক বিরোধ চলে আসছে। 

    এরই জের ধরে রোববার রাত ৮টার দিকে আনিচ হাওলাদারের কুয়েত প্রবাসি দুইপুত্র আল মামুন রুবেল (৩৪) ও আল মুনাল সোহেল (৩২) পত্তাশী বাজারে গেলে সজীব হার্ডওয়ার দোকানের সামনে মোয়াজ্জেম হাওলাদারের পুত্র মুন আল হাসান (২১) ওমর হোসেন সানি (২৬) ও চেয়ারম্যানের লোক নাসির উদ্দিন টুকু, সোরমান খান,রিয়াজ শেখ, আসলাম খান তরুন, আলাম ফকির অতর্কিত ভাবে দু’ভাইয়ের ওপর হামলা চালিয়ে রুবেল ও সোহেলকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে । 

    এসময় রুবেলের পকেটে থাকা ৮৩ হাজার ৫শ টাকা ও গলায় থাকা ১ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। গুরুত্ব আহত অবস্থায় দু’ভাইকে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে। এবিষয় ইউপি চেয়ারম্যান হাওলাদার মোয়াজ্জোম হোসেন জানান, একটু ভুল বোজাবুজি হয়েছে এবং মারাত্মক কোন হামলার ঘটনা ঘটেনি । ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত সহকারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ