ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • একটি দল ভারতের সঙ্গে গোপনে নিয়মিত বৈঠক করে যাচ্ছে: রেজাউল করিম

     একটি দল ভারতের সঙ্গে গোপনে নিয়মিত বৈঠক করে যাচ্ছে: রেজাউল করিম
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, একটি স্বার্থান্বেষী দল আমাদের ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখেছিলেন। তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। তারা ক্ষমতায় গিয়ে শরিয়া আইন বাস্তবায়ন করবে না এবং শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না।

    শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে বালুর মাঠ এলাকায় নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বন্ধুসূলভ আচরণ করবে এটাই বাস্তবতা। কিন্তু ভারতের বন্ধুসূলভ আচরণ আমরা ইতিহাসে পাইনি। একটি দল ভারতের সঙ্গে গোপনে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। ওই দলটি পরীক্ষিত সাথীদের সঙ্গে প্রতারণা করতে পারে।

    তারা ক্ষমতায় গেলে জনগণের সঙ্গে প্রতারণা করবে। এ প্রতারকদের ক্ষমতায় যাওয়ার আমরা সিঁড়ি হতে চাই না। সে কারণে আমরা বিষয়টি বুঝতে পেরে ১১ দলীয় জোট ছেড়ে দিয়েছি।

    নির্বাচনী পথ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী গোলাম মসীহ।


    সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম আরও বলেন, আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যে পথ চলছিলাম। সেই লক্ষ্য উদ্দেশ্য ম্লান করে রঙিন স্বপ্ন যারা দেখেছে, তাদের মাধ্যমে জাতি ও দেশ প্রতারিত হবে। দেশ আবারও অশ্চিয়তার দিকে চলে যাবে।

    তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে রাজনীতি করে। আমি নিজেও এমপি প্রার্থী হইনি।

    মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না। দেশ ও জনগণের কল্যাণের জন্য আমরা রাজনীতি করি। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমাদের রাজনীতি। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যই রাজনীতি।

    তিনি আরও বলেন, ৭১ সালে যে আশা ও লক্ষ্য নিয়ে এ দেশের মানুষ দেশ স্বাধীন করেছিল। লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল, মা সন্তান হারিয়েছিল। দেশ স্বাধীনের লক্ষ্য ছিল সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু ৫৪ বছর যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে লক্ষ্যগুলো একটিও বাস্তবায়ন দেখিনি। ৫ আগস্ট দেশে অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের পর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমাদের শপথ হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের দেশে ফাঁসির আসামিদেরও ছেড়ে দেওয়ার মতো ঘটনা আমরা দেখছি।

    নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি ফারুক আহাম্মেদ মুন্সি ও সাবেক সভাপতি সানাউল্লাহ নুরীসহ ইসলামী আন্দোলনের অন্যান্য নেতারা।

    এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গোলাম মসীহকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ