ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • পিরোজপুরে বিধিনিষেধ না মানায় ২৯ মামলায় ৬৪ হাজার টাকা জরিমানা

    পিরোজপুরে বিধিনিষেধ না মানায় ২৯ মামলায় ৬৪ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে করোনা সংক্রমণের জন্য লকডাউন ও সামাজিক দূরত্ব বাস্তাবায়নে যৌথভাবে মাঠে কাজ করছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। আজ মঙ্গলবার (২৯ জুন) শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করছে জেলা প্রশাসন।

     

    সরেজমিনে দেখা যায়, পিরোজপুর জেলা প্রশাসন মোবাইল কোর্টে জরিমানা করলেও ব্যবসায়ী ও সাধারণ মানুষ সবকিছু উপেক্ষা করে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। করোনা সংক্রমণ জেলায় বাড়লেও মানুষের নেই তেমন কোন মাথাব্যথা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ জন আক্রান্ত হয়েছে। যা নিয়ে জেলায় মোট আক্রান্তের হার ৩৫ শতাংশ। করোনায় আক্রান্ত হয়ে জেলা হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষ ভর্তি হচ্ছে প্রতিনিয়তই।

     

    জেলা স্বাস্থ্য বিভাগের মতে, জেলাতে ৯ হাজার ৭ শত ২৮ টি স্যাম্পল পরীক্ষা করে ২ হাজার ১ শত ৪২ জন পজেটিভ হয়েছে। এদের মধ্যে ৩৪ জন মারা গেছে এবং ১ হাজার ৬শত ৭২ জন সুস্থ হয়েছে। জেলায় মোট আক্রান্ত ৪ শত ৩৬ জন। বর্তমানে সংক্রমণের হার ৩৫ শতাংশ।

     

    সিভিল সার্জন ডা: মো: হাসনাত ইফসুফ জাকী জানান, গত ২৪ ঘন্টায় ১৯৩ টি স্যাম্পল পরীক্ষা করে ৬৩ জনকে পজেটিভ পাওয়া গেছে। জেলা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ওয়ার্ডে ২৪ জন রোগী ভর্তি আছে। ৩১ শয্যা বিশিষ্ট করোনা ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা রয়েছে।

     

    জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান, সকাল থেকেই দিন ব্যাপী করোনা সংক্রমনের জন্য লকডাউন ও সামাজিক দূরত্ব বাস্তাবায়নে যৌথভাবে মাঠে কাজ করছে জেলা প্রশাসন। যার আওতায় ৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ২৯ টি মামলায় মোট ৭১ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়েছে। যার মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ২১টি মামলায় কাপড় ব্যবসায়ীদের ৪২ হাজার ৫০০ টাকা, কসমেটিক্স ব্যবসায়ীদের ১৪ হাজার টাকা, জুয়েলারী ব্যবসায়ীদের ৮ হাজার টাকা ও মাস্ক না থাকায় ৪ জনকে ২০০ টাকা করে মোট ৬৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ