ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ যুক্তরাষ্ট্রকে ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য করা হয়েছে: ইরান জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম যুদ্ধবিরতির কিছুক্ষণ আগেই ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৭ কলমের মতো দেখতে প্রাণঘাতী অস্ত্র ‘পেন গান’ সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা ২১ এপ্রিল, ভোট ১২ মে সব উপজেলায় ‘মিড ডে মিল’ চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী মুলাদীতে ৯৯৯ নম্বরে পুলিশের সহায়তায় ব্যবসায়ী প্রাণ রক্ষা
  • মারধর করে পৌনে পাঁচ লাখ টাকা ছিনতাইয়

    মুলাদীতে ৯৯৯ নম্বরে পুলিশের সহায়তায় ব্যবসায়ী প্রাণ রক্ষা

    মুলাদীতে ৯৯৯ নম্বরে পুলিশের সহায়তায় ব্যবসায়ী প্রাণ রক্ষা
    সংগৃহিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার মুলাদী উপজেলা শিপন নামের এক ব্যবসায়ীকে মারধর করে পৌনে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। (০৭ এপ্রিল) মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে গাছুয়া ইউনিয়নের ডুমুরীতলা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ দ্রুত আহত ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় শিপন কাজী বাদী হয়ে ঘটনার দিন সন্ধ্যায় সংশ্লিষ্ট এলাকার থানায় লিখিত অভিযোগ করেন।

    শিপন কাজী উপজেলার গাছুয়া ইউনিয়নের চরগাছুয়া গ্রামের মৃত জালাল কাজীর ছেলে। তিনি ঢাকায় অটোরিকশার যন্ত্রপাতির ব্যবসা করেন। বাড়িতে পাকাভবন করতে টাকা নিয়ে কর্মস্থল থেকে মুলাদীর বাড়ি ফেরার পথে লঞ্চঘাটে নেমে মারধর ও ছিনতাইয়ের শিকার হন তিনি। শিপন বলেন, সোমবার ঢাকা থেকে লঞ্চে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ভোর সাড়ে ৪টার দিকে ডুমুরীতলা লঞ্চঘাটে নামেন।

    ঘাটে কিছু দূরে যাওয়ার পর চরগাছুয়া গ্রামের মেছের সরদারের ছেলে রাসেল সরদার ও খোকন সরদারসহ ৫-৬ জন দুর্বৃত্ত পথরোধ করে। তারা তাকে মারধর করে ৪ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে আটকে রাখেন। পরে স্বজন ও ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ তাকে উদ্ধার করে। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

    এ ব্যাপারে মুলাদী থানার এএসআই আনিছ জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ডুমুরীতলা লঞ্চঘাট এলাকা থেকে শিপন কাজীকে উদ্ধার করে রাতেই মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই সময় কাউকে আটক করা যায়নি। মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ