ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

Motobad news

পিরোজপুরে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

পিরোজপুরে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ
ছবি অনলাইন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের দুই গ্রুপের হামলার প্রতিবাদে পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল পরবর্তী বাড়ি ফেরার পথে এক নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। (২২ এপ্রিল) বুধবার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত সাইফুল ইসলাম খান (২৫) সদর উপজেলার হুলারহাট এলাকার আলী আকবরের ছেলে এবং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি। 

জানা গেছে, ছাত্রদলের কর্মসূচি শেষে নিজ বাড়ি হুলারহাটে ফেরার পথে পিরোজপুরের রাণীপুর এলাকায় পৌঁছালে জিসান ফকিরসহ অজ্ঞাত ৮-৯ জন তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় পিরোজপুর জেলা ছাত্রদল উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। সংগঠনের নেতারা বলেন, আহত সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার বলেন, ছাত্রদল কর্মীর উপরে গুপ্ত হামলা হয়েছে। বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে অনেক আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে সাইফুল। তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, প্রশাসনের কাছে দাবি জানাই রাতের ভেতরে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। 

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি মো. মাহমুদ হাসান বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত জিসান ফকিরের বিরুদ্ধে পূর্বে ওয়ারেন্ট রয়েছে বলেও জানা গেছে।’
 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন