ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ভাণ্ডারিয়ায় করোনায় আক্রান্তের হার ৫০%, মৃত্যু ১

    ভাণ্ডারিয়ায় করোনায় আক্রান্তের হার ৫০%, মৃত্যু ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় কোভিট-’১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আইসোলশনে) মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তোজাম্বর আলী মোল্লা (৭০) নামে এক ব্যক্তি মারা গেছেন। সে উপজেলার ৪নম্বর ইকড়ি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইকড়ি গ্রামের আলকাজ মোল্লার ছেলে। 

    ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায় জানান, করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া  ২৬ জুন থেকে বুধবার (৩০ জুন ) পর্যন্ত ৫ দিনে ১৬৯ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮৪ ব্যক্তির শরীরে করোনা (পজেটিভ) শনাক্ত হয়েছে। উপজেলায় করোনা শনাক্তের হার প্রায় ৫০%।

     তিনি আরো জানান, এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আইসোলশনে) ৫ জন করোনা রোগি ভর্তি রয়েছে বাকিদের হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ