ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • পিরোজপুর পৌর শ্মশানে চুরি, মন্দিরের প্রতিমা ভাংচুর অগ্নিসংযোগ

    পিরোজপুর পৌর শ্মশানে চুরি, মন্দিরের প্রতিমা ভাংচুর অগ্নিসংযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‎পিরোজপুর পৌর শ্মশানে চুরি ও মন্দিরের প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

    ‎রোববার (৩১ মে) দিনগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে। সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
    ‎
    ‎পৌর শ্মশান কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন শ্মশান প্রাঙ্গণের কালী মন্দিরে থাকা শিবঠাকুরের মূর্তি ভাঙচুর করা হয়েছে। এছাড়া ভাঙা প্রতিমা বাইরে এনে আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শ্মশানের প্রধান ফটকও ভাঙচুর করা হয়েছে।
    ‎
    ‎তিনি আরও জানান, মন্দিরে থাকা প্রণামীর প্রায় ২ থেকে ৩ হাজার টাকা চুরি হয়েছে। এছাড়া সৎকারের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামালও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
    ‎
    ঘটনার খবর পেয়ে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন এবং পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন।
    ‎
    ‎এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ