ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • মঠবাড়িয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

    মঠবাড়িয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ছোয়ারাব জোমাদ্দার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

    শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার সোনাখালী এলাকার ডা. রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ছোয়ারাব জোমাদ্দার ওই এলাকার মৃত হাসেম জোমাদ্দারের ছেলে।

    স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে,  দুপুরে আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ছোয়ারাব জোমাদ্দার বাড়ির অদূরে ডা. রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে চরে থাকা নিজের গরু খুঁজতে যান। মাঠে পৌঁছানোমাত্রই তাঁর ওপর প্রচণ্ড গতিতে একটি বজ্রপাত পতিত হয়। এতে তিনি ঘটনাস্থলেই ঝলসে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।পরে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

    এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার সৌমিত্র সিনহা রায় বলেন, বজ্রপাতে আক্রান্ত হয়ে ছোয়ারাব নামে একজন রোগী হাসপাতালে এসেছিলেন। কিন্তু হাসপাতালে আসার পূর্বেই তিনি মারা যান। সরাসরি তার শরীরে বজ্রপাত পড়ে। পরবর্তীতে তাকে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যান। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ