ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা এবার হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
  • মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ

     মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় আঞ্চলিক মহাসড়কের খালের ওপর নির্মিত স্টীল ব্রিজ ভেঙে আলু বোঝাই ট্রাক খালে পড়ে যায়। বুধবার ভোর রাতে মঠবাড়িয়া উপজেলার সাফা ও মিরুখালি ইউনিয়নের মধ্যবর্তী খালের ওপর দেবীপুর মাদ্রাসা সংলগ্ন নির্মিত বেইলি ব্রিজে আলুবোঝাই ট্রাকটি ওঠার সঙ্গে সঙ্গেই সেটি ধসে পড়ে। 

    তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভোর রাত থেকেই মহাবিপদে পড়েছেন পাথরঘাটা-মঠবাড়িয়া-বরিশাল-খুলনা-ঢাকা-চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে আসা-যাওয়া প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন হাজার-হাজার মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা।

    সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এর মধ্যে আলুবোঝাই ট্রাকটি ব্রিজ অতিক্রম করার সময় সেটি ধসে পড়ে। এরপর থেকে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে । এতে মহা বিবদে পড়েছেন দেশের বিভিন্ন রুটে চলাচলরত বিভিন্ন পরিবহনের লক্ষাধিক মানুষ।

    বাধ্য হয়ে প্রায় ছয় কিলোমিটার সরু পথ তুষখালী লঞ্চ লঞ্চঘাট-তেলিখালি-ইকরি ঘুরে যাতায়াত করছেন। না জানা অনেক পরিবহন ও ব্যক্তি ব্রিজের গোড়ায় এসে ফিরে যাচ্ছেন। 

    স্থানীয় বাসিন্দা সোহরাব মিয়া বলেন, বেইলি ব্রিজটি পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন পরিবহন, লোকার বাস, এম্বুলেন্স, শত শত মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ, ছোট যানবাহন এবং অসংখ্য পথচারী এটি ব্যবহার করেন। ব্রিজটি ভেঙে যাওয়ায় কোনো ধরনের মালামালও পরিবহন করা যাচ্ছে না। বিকল্প পথ ৬ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

    পাথরঘাটা-মঠবাড়িয়া-বরিশাল রুটের লোকাল বাসের চালক মো. সোহাগ খান বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় আমরা মহা বিপাকে পড়েছি। ৬ কিলোমিটার সরু পথ ঘুরে আমাদের গন্তব্যস্থানে যেতে হয়। এতে সময় এবং জ্বালানি বেশি অপচয় হচ্ছে। মানুষের দুর্ভোগ বেড়েছে।

    পিরোজপুরের সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল বলেন, মঠবাড়িয়া আওতার মধ্যে অবস্থিত মহাসড়কে যে বেইলি ব্রিজটি ভেঙে পড়ার খবর পেয়েছি। ব্রিজটির ধারন ক্ষমতা ২০ টন। অতিরিক্ত লোডের কারনে ব্রিজটি ভেঙে পড়েছে। ব্যস্ততম ব্রিজটি দ্রুত সময়ের ভেতরে প্রতিস্থাপনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার বলেন, দেশের বিভিন্ন রুটের যোগাযোগের মাধ্যম মহাসড়কের বেইলি ব্রিজটির ধারণক্ষমতা ২০ মেট্রিক টন। কিন্তু আলুবোঝাই ট্রাকের লোড অনেক বেশি থাকায় ব্রিজটি ভেঙে পড়েছে। 

    তিনি আরও বলেন, ইতোমধ্যে জেলার রোডস অ্যান্ড হাইওয়েকে অবগত করেছি। দ্রুত ভোগান্তি লাঘবে
    ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ