ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news

মঠবাড়িয়ায় ছোট্ট শিশুর শরীরে ৩০টি আঙুল নিয়ে জন্ম, নেই জিহ্বাও! 

 মঠবাড়িয়ায় ছোট্ট শিশুর শরীরে ৩০টি আঙুল নিয়ে জন্ম, নেই জিহ্বাও! 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় জন্ম নিয়েছে এক নবজাতক, যাকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। দুই হাত ও দুই পা মিলিয়ে শিশুটির রয়েছে ৩০টি আঙুল। শুধু তাই নয়, জন্মগতভাবে তার জিহ্বাও নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিরল এই ঘটনায় উদ্বিগ্ন পরিবার, কৌতূহলী এলাকাবাসী।

সদ্যোজাত এই শিশুটির জন্ম হয় মঠবাড়িয়ার ড্রিম অ্যান্ড হেলথ কেয়ার হাসপাতালে। মঙ্গলবার (৯ জুন)  বিকেল ৩ জন্মের পরপরই শিশুটিকে দেখতে ভিড় করেন স্বজন ও কৌতূহলী মানুষ। কারণ, সাধারণ শিশুর মতো ২০টি নয়, তার হাতে ১৬ টি এবং পা ১৪টি  মিলিয়ে মোট ৩০টি আঙুল।

শিশুটির বাবা ইসমাইল পালোহন উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের বাসিন্দা। পেশায় একজন দিনমজুর। মা জেসমিন আক্তারের এটি পঞ্চম সন্তান। পরিবারের অন্য সন্তানরা স্বাভাবিক হলেও নবজাতকটির শারীরিক গঠন দেখে হতবাক স্বজনরা। কিন্তু মা আর চারটি সন্তানের মতন আপন করে নিয়ে বাঁচতে চান। আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে ভালো চিকিৎসার অভাব দেখা দিয়েছে। 

শিশুটির মা জেসমিন আক্তার জানান, সিজার করতে এসেছি টাকা ধার করে। বাচ্চাটার চিকিৎসা কিভাবে চালাবো সেটা এখন ভাবনার বিষয়। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে তাহলে আমার জন্য উপকার হবে।

এ ব্যাপারে নবজাতক ও শিশু চিকিৎসক ডা. মো. মনিরুজ্জামান বলেন, অতিরিক্ত আঙুল নিয়ে জন্ম নেওয়ার এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘পলিড্যাকটিলিজম’ বলা হয়। তবে শিশুটির জিহ্বা না থাকা একটি বিরল জন্মগত ত্রুটি, যা নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসার মাধ্যমে শিশুটির ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। এদিকে সন্তানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

সহযোগিতার জন্য বিকাশ নাম্বার 
01796019787( জেসমিন আক্তার শিশুটির মা) 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন