ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

    নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভেচকি গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    নিহতরা হলো, খাগড়াছড়ি জেলার বাসিন্দা আব্দুর রহমান (৮) ও তার ছোট ভাই আব্দুর রহিম (৩)। তারা পরিবারের সঙ্গে ভেচকি গ্রামে তাদের নানাবাড়িতে বেড়াতে এসেছিল। 

    স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) কোনো এক সময় অসাবধানতাবশত দুই ভাই পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে উদ্ধার করে দ্রুত মঠবাড়িয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মঠবাড়িয়া সরকারি হাসপাতালের বেডে দুই শিশুর নিথর দেহ দেখে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এ মর্মান্তিক ঘটনায় পরিবার, স্বজন এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। 

    দুই নিষ্পাপ শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে এলাকাবাসী সমবেদনা জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ