ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ঢাকায় এক সপ্তাহে পাঁচ টি-টোয়েন্টি খেলবে অজিরা

    ঢাকায় এক সপ্তাহে পাঁচ টি-টোয়েন্টি খেলবে অজিরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সফরে আসতে চলেছে অস্ট্রেলিয়া দল। এরইমধ্যে স্কোয়াডও ঘোষণা করেছে অজিরা। সিরিজটি আয়োজনে ৯৫ ভাগ কাজ শেষও হয়েছে বলে জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে।

    মঙ্গলবার (৩০ জুন) সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বোর্ড পরিচালক আকরাম খান।

    তিনি বলেন, ‘আমরা কাজ করছি। এখন পর্যন্ত সব কিছু কনফার্ম আছে। ওরা যাই চাচ্ছে আমরা তা করার চেষ্টা করছি। প্রায় সব কাজই শেষ। ৯০-৯৫% কাজ হয়ে গেছে। আমরা ধরে নিতে পারি যদি ভবিষ্যতে কোনো খারাপ কিছু না হয় তাহলে আমরা ধরে নিতে পারি ওরা আসবে। ওরা যেই সব সুযোগ সুবিধা চাইছে সেগুলো আমরা সম্পূর্ণ করছি।’

    সংক্ষিপ্ত ফরম্যাটের পাঁচ ম্যাচের সিরিজে অংশ নেবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। আকরাম জানিয়েছেন, একটি ভেন্যুতে এক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে ম্যাচগুলো।

    ‘আগস্ট ২ তারিখ থেকে ৮ তারিখের মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি খেলব। একই ভেন্যু, সেটা মিরপুরে।’

    বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া স্কোয়াড :

    অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ওয়েস অ্যাগার, জ্যাসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিস্টিয়ান, জশ হ্যাজলউড, মইসিস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, রিলে মেরেডিথ, জশ ফিলিপস, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ