ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ব্রাজিল দলের বিরুদ্ধে সমকামীদের গুরুতর অভিযোগ

    ব্রাজিল দলের বিরুদ্ধে সমকামীদের গুরুতর অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি কোপা আমেরিকায় প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ১০টি দল। এই ১০ দলের মধ্যে ৯টি দলেই ২৪ নম্বর জার্সিটি রয়েছে। আর্জেন্টিনার পাপু গোমেজ খেলছেন ২৪ নম্বর জার্সিটি পরে। এছাড়া কলম্বিয়ার জন লুকুমি, চিলির লুসিয়ানো আরিয়াগাদারা খেলছেন এই জার্সি পরিধান করে। কিন্তু ব্রাজিল দলে ২৪ নম্বর জার্সিটি নেই। সেটি নিয়েই অভিযোগ তুলেছে এলজিবিটিভুক্ত সমকামী সম্প্রদায় ‘রেইনবো সিটিজেনস’।

    ২৪ সংখ্যাটি ব্রাজিলে সমকামীদের সঙ্গে সংশ্লিষ্ট। ব্রাজিলের অবৈধ জুয়া খেলায় ২৪ সংখ্যাটি হরিণের সঙ্গে সম্পৃক্ত, যা দেশটিতে সমকামীদের ধ্যান-ধারণা বহন করে। এই কারণে এর আগে ব্রাজিলের অনেক খেলোয়াড় তাদের ক্লাবের ২৪ নম্বর জার্সি পরিধান করে মাঠে নামতে আপত্তি করেছেন।

    রিও ডি জেনিরো আদালতের এক বিচারক চলতি কোপায় ব্রাজিল দলের কাউকে ২৪ নম্বর জার্সি পরে খেলতে দেখেননি। সেজন্য ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) কাছে ব্যাখা চেয়েছেন তিনি। কেন ২৪ নম্বর জার্সিটি নেই?-সেটির ব্যাখ্যা চেয়েছেন তিনি। ব্যাখ্যার জন্য বেঁধে দিয়েছেন ৪৮ ঘণ্টা সময়।

    ব্রাজিলের আইন অনুযায়ী সমকামিতা ও তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করলে সর্বোচ্চ পাঁচ বছর জেল হওয়ার শাস্তি রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ