ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার

বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।

এক প্রজ্ঞাপনে জানানো হয়, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জে, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জে, মেট্রোরেল এমআরটির এসপি ডা. কানিজ হোসেন জাহানকে এপিবিএনে, এসবির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) জেরিন আখতারকে টাঙ্গাইল পিটিসিতে এসপি হিসেবে, এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. জাহাঙ্গীর আলমকে নোয়াখালী পিটিসিতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এবং এসবির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ এহসান সাত্তারকে খুলনা পিটিসিতে এসপি হিসেবে বদলি করা হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়ার এসপি মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরে, গাজীপুরের এসপি মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ায়, নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে, খুলনার এসপি মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে এবং ঢাকা পুলিশ স্টাফ কলেজের এসপি সরকার ওমর ফারুকে খুলনার এসপি হিসেবে বদলি করা হয়েছে।

তৃতীয় প্রজ্ঞাপনে জানানো হয়, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদদাছছের হোসেনকে রাজশাহীর সারদায়, হাইওয়ে পুলিশের এসপি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শাহিনুর আলম খানকে এসবিতে, হাইওয়ে পুলিশের এসপি মো. রেজাউল করিমকে এপিবিএনে, পিবিআইয়ের এসপি মোহাম্মদ মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশে, এপিবিএনের এসপি দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশে এবং র‍্যাবের অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

চতুর্থ প্রজ্ঞাপনে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শরফুদ্দীনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি), এপিবিএনের এসপি মুহম্মদ আবদুল ওয়াহাবকে ডিএমপিতে, সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি মো. আকতার হোসেনকে ডিএমপিতে এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রতিটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন