ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭

     বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পরপরই অভিযান চালিয়ে দলটির সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

    শুক্রবার সকালে নগরীর সিএন্ডবি রোড এলাকায় সাবেক ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিল শেষ হওয়ার পরপরই কোতোয়ালি মডেল থানা পুলিশের একাধিক দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

    ওসি মামুন বলেন, দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা গুপ্ত মিছিল করছে। এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

    গ্রেফতাররা হলেন- নগরীর ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান মুন্না, ২৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহসম্পাদক সোলায়মান হিরো, মহানগর ছাত্রলীগের সদস্য নাহিদ হাসান রিফাত, যোবায়ের, খালিদ খান, সুজন ও ১৯ নম্বর ওয়ার্ডের মজিবর রহমান বাচ্চু।

    কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, গ্রেফতার সবাই সাবেক আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ