ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হিসেবে অভিমন্যুর বিশ্ব রেকর্ড

    সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হিসেবে অভিমন্যুর বিশ্ব রেকর্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সবচেয়ে কম বয়সে গ্র্যান্ডমাস্টার হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় বংশোদ্ভূত এক খুদে দাবাড়ু। 

    বুধবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এই কীর্তি গড়েন আমেরিকার ১২ বছর বয়সী দাবাড়ু অভিমন্যু।  তিনি ১৫ বছর বয়সের গ্র্যান্ডমাস্টার লিও লুক মেন্ডোঙ্কাকে হারিয়ে ২৬০০ রেটিং টপকে যান।

    এর আগে ২০০২ সালের আগস্টে ইউক্রেনের সার্জে কার্জাকিন কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হওয়ার রেকর্ড গড়েছিলেন ১২ বছর ৭ মাস বয়সে। 

    ২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি জন্ম নেয়া অভিমন্যুর এই রেকর্ড ভাঙতে লাগল ১২ বছর ৪ মাস ২৫ দিন।

    বিশ্ব দাবা সংস্থার ওয়েবসাইটে লেখা হয়েছে, বুধবার অভিমন্যু ১৫ বছর বয়সের গ্র্যান্ডমাস্টার লিও লুক মেন্ডোঙ্কাকে হারিয়ে ২৬০০ রেটিং টপকে যায়। 

    এই বিস্ময় কিশোরের পরিবার থাকে আমেরিকার নিউ জার্সিতে। তবে গ্র্যান্ডমাষ্টার হওয়ার জন্য গত কয়েক মাস ধরেই বুদাপেস্টে রয়েছেন অভিমন্যু। সেখানেই গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য একের পর এক বাধা পার করেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ