ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিরোজপুর জেলা আ'লীগ নেতা শাহজাহান খান আর নেই 

    পিরোজপুর জেলা আ'লীগ নেতা শাহজাহান খান আর নেই 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, স্বাধীনতা পরবর্তী জেলা ছাত্রলীগের প্রথম সাধারণ সম্পাদক, দক্ষ রেফারী ও ফুটবলার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ শাহজাহান খান তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    সোমবার সকালে বারিশাল সেন্ট্রাল হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

    সোমবার বাদ আছর শহরের পুরাতন ঈদগাহ মাঠে প্রথম জানাজা এবং মাগরিববাদ পৌরসভার খামকাটা নিজবাড়ীতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়।

    তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. মুজিবুর রহমান খালেক, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ